শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সভাপতির কান্ড!

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০১৮ ইং
কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সভাপতির কান্ড!
গোপনে অডিট ভাউচার সরাতে যেয়ে পাকড়াও! কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির সভাপতি ওসমান গনির বিরুদ্ধে সমিতির ঘরের তালা ভেঙ্গে চুরি করে গোপনে অডিটের জন্য রাখা ভাউচার সরানোর অভিযোগ উঠেছে। এসময় বেশ কয়েকজন দেখে ফেললে বাধে বিপত্তি। এনিয়ে গতকাল সারাদিন ওই এলাকায় বিষয়টি নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে সমিতির সভাপতি ওসমান গনি কাউকে না জানিয়ে অফিসের দুটি তালা ভেঙ্গে অডিটের জন্য রাখা সমিতির ভাউচারসহ মূল্যবান কিছু কাগজপত্র বের করে তার মোটরসাইকেলে উঠানোর সময় সমিতির ডিরেক্টর আশা ও মাজহারুলসহ বেশ কয়েকজন দেখে ফেলে বাধা দেয় এবং ওসমান গনি বাধ্য হয়ে ভাউচারের বস্তাটি আবারো অফিসে রেখে দেয়। এ ঘটনা জানাজানি হলে সমিতির সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ডিরেক্টরসহ সদস্যরা অফিস ঘেরাও করে ওসমান গনিকে অবরুদ্ধ করে রাখে এবং বিচার চাই, বিচার চাই স্লোগান দিতে থাকে। এসময় স্থানীয় অনেকে ওসমান গনিকে মারতেও উদ্যত হয়। পরে ঘটনাস্থলে থাকা কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু তাদের শান্ত করে। এ ঘটনায় কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ডিরেক্টরসহ সাধারণ সদস্যরা আগামীকাল রোববার বিষয়টির সুষ্ঠু তদন্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআরডিবি তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে লিখিতভাবে জানানো হবে বলে নিশি।চত হওয়া গেছে। এবিষয়ে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু জানান, ভাউচার সরানো নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছি।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত