ঝিনাইদহে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের বনানীপাড়ায় একটি নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে আওয়ান হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের এ ঘটনা ঘটে। মৃত আওয়ান ওই এলাকার হাসান মিয়ার ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিজেদের নির্মাণাধীন বাড়ির ছাদে খেলা করছিল আওয়ান। হঠাৎ ছাদের পা ফসকে তিন তলার ছাদ থেকে এক তলার ছাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমেন্ট বক্স