শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে পূর্বশত্রুতার জেরে দু’ভাইকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০১৮ ইং
সরোজগঞ্জে পূর্বশত্রুতার জেরে দু’ভাইকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে পূর্বশত্রুতার জের ধরে দুইভাইকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহত দুইভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত দুইভাই হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ বোয়ালিয়া মাদ্রাসাপাড়ার নুরুল ইসলামের ছেলে আশাদুল ইসলাম (৩৮) ও ফারুক হোসেন (৩৫)। জানা যায়, গতকাল বিকালে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারের উপর দুইভাইকে পিটিয়ে জখম করার এ ঘটনা ঘটে। আহত আশাদুল ইসলাম ও ফারুক হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের দুইভাইকে পিটিয়ে জখম করে একই এলাকার সৈয়দের দুই ছেলে সিরাজ (৩৬) ও খলিল (২৫) এবং সিরাজের ছেলে শাকিব (১৭)। এ সময় স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত দুইভাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিল। আহতদের পরিবারের পক্ষ থেকে থেকে বিপরীত পক্ষের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ দায়ের করেছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত