শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বৃদ্ধার আত্মহত্যা : রহস্য!

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় বৃদ্ধার আত্মহত্যা : রহস্য!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলুকদিয়ায় গলাই ফাঁস দিয়ে রিজিয়া খাতুন নামের (৬০) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাত ৭টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যাকারী রিজিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চকপাড়ার মৃত মোহাম্মদ শেখের স্ত্রী। তবে কি কারণে আত্মহত্যা করেছেন রিজিয়া খাতুন এটা স্পষ্টভাবে জবাব দিতে পারেনি পরিবারের সদস্যরা। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক রাত ৭টার দিকে রিজিয়া খাতুন নিজ ঘরের চালের সাথে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের কোন এক সদস্য বিষয়টি দেখে সবাইকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিজিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। পরে মরদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখে। আজকে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিরারের নিকট হস্তান্তর করা বলে সদর থানা সূত্রে জানা গেছে। এদিকে বৃদ্ধা রিজিয়া খাতুনের আত্মহত্যার কারণ তার পরিবারের লোকজন স্পষ্টভাবে কেউ কিছুই বলতে পারিনি। এ নিয়ে এলাকায় রহস্যের গুঞ্জন উঠেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত