আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে চোরসহ আটক ৪
- আপলোড তারিখঃ
০৩-১১-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে এক চোরসহ ৪ জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আমিনুল, এসআই লিয়াকত, এসআই আশিকুল, এএসআই ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে চিহ্নিত চোর ওহিদুল ইসলামকে (৩০) আটক করে। এছাড়াও ভেদামারী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশরাফুল আলম (৪২), মধুপুর গ্রামের সাগর আলীর ছেলে রাহাত আলী, বলরামপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মিজানুর রহমানকে (৪৮) আটক করেছে। গতকাল তাদেরকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়।
কমেন্ট বক্স