শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ওহাব আটক

  • আপলোড তারিখঃ ০২-১১-২০১৮ ইং
নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ওহাব আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ নাশকতার অভিযোগে নাগদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মাষ্টারকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার তার নিজ বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বাদেমাজু স্কুলে নাশকাতার পরিকল্পনা করা ও বিস্ফোরক দ্রব্য রাখার মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, নাগদাহের মৃত আওলাদ আলীর ছেলে নাগদাহ বিএনপির সভাপতি আব্দুল ওহাবকে বুধবার থানা পুলিশ নাশকতার অভিযোগে আটক করে। পুলিশের অভিযোগ আটককৃত নাশকতার আসামির স্বীকারোক্তি মোতাবেক নাগদাহ বিএনপির সভাপতি আব্দুল ওহাব মাষ্টারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার মামলা আছে। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত