শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবগঙ্গা থেকে অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৮ ইং
নবগঙ্গা থেকে অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বাসুদেবপুর বাজার এলাকার নদী থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে লাশের সন্ধান পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে। লাশটি ৩ থেকে ৪ মাস আগের বলে ধারণা তার। লাশের ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত