চুয়াডাঙ্গার তিতুদহে ১২শ’ মিটার রাস্তার উদ্বোধনকালে এমপি টগর
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৮
ইং
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কালুপোল বাজার থেকে রাজার ভিটা পর্যন্ত ১২শ’ মিটার রাস্তার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার সময় ওজওউচ-২ শীর্ষক প্রকল্পের আওতায় ৮২ লাখ ৪৫ হাজার ৯৪০ টাকা বাজেটের কালুপোল বাজার থেকে রাজার ভিটা পর্যন্ত ১২শ’ মিটার রাস্তার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও মদনা-পারকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দামুড়হুদা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, থানা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ফাতুরুজ্জামান মাষ্টার, সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ঝন্টু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, কৃষক লীগ সভাপতি জয়নাল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আলী, তিতুদহ ইউপি যুবলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, তিতুদহ ইউপি ৯নং ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান মনি, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রিপন হোসেন, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হায়দার মল্লিক, আওয়ামী লীগ নেতা খালেক মাষ্টার, আব্দুল মান্নান, মোফাজ্জেল, জমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, লিয়াকত আলী এবং কালুপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফুল মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন, তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই সোলাইমান হক ও এএসআই ছবেদ আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগর টগর বলেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকায় ভোট দিন। বর্তমান সরকার এই স্বল্প সময়ে দেশের যে উন্নয়ন করছে এর আগে কোন সরকার তা করতে পারেনি। আর একবার সময় পেলে আরো উন্নয়ন করতে পারবে। এক সময় তলাবিহীন ঝুড়ি বলে বাংলাদেশকে উপহাস করা হয়েছিলো অথচ বিগত দু’বছরেই সেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বকে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ নিজের টাকায় পদ্মা সেতু করছে, রাস্তা করছে, দেশের উন্নয়ন করছে। দেশের উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ কে জয়যুক্ত করুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।
কমেন্ট বক্স