শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অফিসার্স ও টেনিস ক্লাবের যৌথ আয়োজনে দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় অফিসার্স ও টেনিস ক্লাবের যৌথ আয়োজনে দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাবের পক্ষ থেকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার সময় চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ছাড়াও এ অনুষ্ঠান থেকে খুলনা বিভাগীয় পর্যায়ে টেনিসের ফাইনালে চুয়াডাঙ্গা টেনিস ক্লাব রানার্স আপ হওয়ায় খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাবের সহ-সভাপতি চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ই¯্রাফিলের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন ও সদস্য অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, জেলা পরিষদের সাবেক সচিব নুরজাহান খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, চুয়াডাঙ্গাতে নতুন যোগদান করেছি। যোগদানের পরই জসিমের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। পূর্বে থেকেই জসিম জেলা প্রশাসনে দক্ষতার সাথে তার কাজ করেছেন। জেলা প্রশাসক এসময় হাসতে হাসতে বলেন, শুনলাম জসিমের স্ত্রী নুরজাহান জেলা পরিষদের সচিব। তাই ভাবলাম নুরজাহানকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হিসেবে নিয়ে আসবো। তাহলে জসিমের কাজে হয়তো আরো মনোযোগ বাড়বে। কিন্তু তার পরের দিনই নুরজাহানের বদলি অর্ডার। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা- বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলামের চুয়াডাঙ্গায় দীর্ঘ কর্মময় সময়ের বিভিন্ন প্রশংসাযোগ্য কর্মকা- তুলে ধরেন। তারা তাদের সততা ও নিষ্ঠার সাথে দৃঢ় মনোবল নিয়ে অনেক কঠিন কার্য সম্পাদন করে জেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলায় আন্তরিক ভূমিকা রেখেছেন। বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন তার বক্তব্যে জেলাবাসীর অকৃত্রিম ভালবাসা এবং সহযোগি মন-মানসিকতার প্রশংসা করেন। এসময় তিনি স্মৃতিচারণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে যোগদানের পর তার অভিজ্ঞতা বর্ণনা করেন। বিদায়ক্ষণে অফিসার্স ক্লাব ও টেনিস ক্লাবের এই অনুষ্ঠানে তিনি অবিভুত হয়েছেন। `` বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা যারা অফিসার আছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনার আপনাদের পরিবারকে একটু হলেও সময় দিবেন। কারণ আমাদের যাই হয়ে যাক দিনশেষে পরিবারের কাছেই ফিরে আসতে হয়। তিনি চুয়াডাঙ্গাবাসীর কথা বলতে গিয়ে বলেন, চুয়াডাঙ্গার মানুষের ভালাবাসা কোনদিন ভোলার নয়। যেখানেই থাকবো চুয়াডাঙ্গাকে খুব মিস করবো। `` সংবর্ধনা অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা টেনিস ক্লাব খুলনা বিভাগীয় পর্যায়ে টেনিস টুর্নামেন্টের ফাইনালে রানার্সআপ হওয়ায় খেলোয়াড়দেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। উল্লেখ্য, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দীন বদলি হয়ে ঢাকায় যাচ্ছেন। অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম (প্রশাসন) বদলি হয়ে যাচ্ছেন পিবিআই হেডকোয়ার্টারে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত