জীবননগরে কপি চাষে সফল কৃষক হারুন
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগর অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে কপি চাষ হচ্ছে। জীবননগর উপজেলায় কপি চাষ করে যাদুকারী সাফল্য পেয়েছেন চাষীরা। শীতের শুরুতেই মাঠ জুড়ে রয়েছে কপি। বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় কপি চাষে আগ্রহী হয়েছে অনেকে। উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাটি সব ফসলের জন্য উপযোগী হওয়ায় একজন উদ্দোমী চাষী হারুন কপি চাষ করে সফল হয়েছেন।
জানা গেছে, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় ও কৃষিতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এ চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন জীবননগর উপজেলার কৃষকরা। চারা লাগানোর পর নিবিড় পরিচর্যা অজৈব প্রযুক্তি (কেঁচো সার) ব্যবহার করে কপি চাষ করে উপজেলায় বিপ্লব ঘটিয়েছেন কৃষক হারুন। তবে তিনি অন্যান্য বছরের তুলনায় এ বছরে কপি চাষে জৈব সার ব্যবহারের পাশাপাশি পোকা দমনে সামান্য পরিমানের কীটনাশক সার ব্যবহার করছেন। গাছে যে ধরনের কপি ধরা শুরু হয়েছে তাতে তিনি দারুন খুশি হয়েছে। তার জমিতে উৎপাদিত কপি জীবননগর উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। তাছাড়া তিনি নিজের জমিতে অত্যাধুনিক পদ্ধতিতে কপির চারা তৈরি করে নিজের জমিতেই কপি চাষ করেন।
এ ব্যপারে জীবননগর উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কপি চাষী হারুন একজন সৎ কর্মঠ ও সচেতন চাষী। সে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত এবং জৈব বালাইনাশক ব্যবহার করে কপি চাষ করছেন। কৃষি বিভাগ তার সব ধরনের সহযোগিতা দিচ্ছে যা আগামিতেও অব্যহত থাকবে। সরকারী ও বেসরকারিভাবে কৃষকদের কপি চাষে উৎসাহিত করা হলে আমদানী নির্ভরতা কমার ফলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কমেন্ট বক্স