দুধপাতিলা স্কুলের অফিস কক্ষে তালা কেটে চুরি!
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৮
ইং
দর্শনা অফিস: দামুড়হুদার দুধপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত ৪টার দিকে এ চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা চোরচক্রকে ধাওয়া করলেও কাউকে ধরতে পারেনি। জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাওলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের মাঠের ভিতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে একদল চোরচক্র উক্ত বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে প্রবেশ করে। এসময় অফিস কক্ষের আলমারিতে থাকা ১টি (লিনোভা) কোম্পানির ল্যাপটপ, ১ সেট গ্লাস, ২০টি প্লেট, ১টি কাইচে, ১টি হাতুড়ী নিয়ে যায়। এসময় নৈশ্য প্রহরী আজহারুল ইসলাম টের পেয়ে একা সাহস না পেয়ে পার্শবর্তী মাদ্রাসার হাফেজ ও ছাত্রদের ডেকে ধাওয়া করলে চোরচক্র অফিস কক্ষ থেকে বেরিয়ে দৌড়ে পার্শবর্তী আখ ক্ষেতে ঢুকে পড়ে। এসময় চোরচক্রের সদস্যরা তাদের ব্যবহারের ১টি ভোমর, ১টি ভাঙ্গা কাইচি ও ১টি তালা কাটা হ্যাচকো ব্লেট ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয়রা ধাওয়া করেও কাউকে ধরতে পারেনি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভিন থানায় একটি জিডি করেছে।
কমেন্ট বক্স