প্রাইভেট কারের ধাক্কায় ৪ ইজিবাইক যাত্রী আহত
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের রাবেয়া হাসপাতালের সামনে বুধবার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় ৪ ইজিবাইক যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- শৈলকুপার শহীদনগর গ্রামের মহিউদ্দীন, বাইপাস এলাকার ইভা খাতুন, ছোটকামারকুন্ডু গ্রামের হাসান ও মধুপুর গ্রামের শহর আলী। আহতরা জানান, প্রাইভটে কারটি দ্রুত এসে তাদের বহনকৃত ইজিবাইকচিকে সাজোরে ধাক্কা মারে এতে যাত্রীরা ছিটকে পড়েন। ঝিনাইদহ সদর থানার এসআই বখতিয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কমেন্ট বক্স