পাওনা টাকা চাওয়ায় দোকানীকে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
৩১-১০-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ রোডের ভাই ভাই মটরস এন্ড অটো পার্টসের দোকানের মালিক পৌরসভার ৯নং ওয়ার্ড তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপনকে (৩৫) পিটিয়ে আহতসহ নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পৌরসভার আশতলাপাড়ার জীবননগর থানা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি বজলুর রহমানের ছেলে পার্টস ব্যবসায়ী শাহিনের বিরুদ্ধে।
আহত রিপন অভিযোগ করে বলেন, আমি সাইফুলের কাছে টাকা পেতাম কিন্তু শাহিন ওই টাকার দায়িত্ব নেয় টাকা দেয়ার সময় পার হলে শাহিনের কাছে টাকা চায়, কিন্তু সে বিভিন্ন সময় ঘুরাতে থাকে। একপর্যায় গতকাল তার কাছে ফোনে টাকা চাইলে সে আমার দোকানের ভিতরে ঢুকে আমাকে রড দিয়ে মারধর করতে থাকে এবং দোকানে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয় ব্যবসায়ী ছুটে আসলে সে চলে যায়। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, দুই দোকানদারদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে এ বিষয়টি আমি শুনেছি এবং আহতর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করেছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
কমেন্ট বক্স