শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইক চালক আলাউদ্দীন সুস্থ হতে চাই

  • আপলোড তারিখঃ ৩১-১০-২০১৮ ইং
ইজিবাইক চালক আলাউদ্দীন সুস্থ হতে চাই
ঝিনাইদহ অফিস: তিন চাকার ইজিবাইক চালিয়ে ৫ সদস্যের সংসার বেশ ভালভাবেই চালাতো আলাউদ্দীন শেখ। ইজিবাইকের চাকা ঘুরলে ঘুরতো তার সংসারের চাকা। তা দিয়ে তিন সন্তানের পড়ালেখা করাতেন তিনি। কিন্তু দুই মাস হলো তিনি অড়ৎঃড়রষরধপ ঙপপষঁংরাব রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী। তার একটি পা শুকিয়ে যাচ্ছে। অপারেশন করতে না পেরে পায়ে পচন ধরেছে। আলাউদ্দীন শেখের বাড়ি ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ায়। তিনি ওই পাড়ার আব্দুল শেখের ছেলে। বড় ছেলে পিয়াস আহম্মেদ সবুজ প্রথম বর্ষের ছাত্র। মেয়ে সাথি খাতুন দশম শ্রেনী ও ছোট ছেলে সোহেল হাসান পড়ে পঞ্চম শ্রেনীতে। পিতার অসুস্থতা তাদের পড়ালেখায় ছন্দপতন ঘটিয়েছে। চলছে না ভাল ভাবে সংসার। অপারেশন তো দুরে থাক ভাড়া বাসায় থেকে স্ত্রী ও তিন সন্তানের খোরাক জোগানো দায় হয়ে পড়েছে তার। তবে পাড়া প্রতিবেশিদের সহায়তায় পরিবারটি এখনো টিকে আছে বলে জানান তার বড় ছেলে পিয়াস আহম্মেদ। অসুস্থ আলাউদ্দীন জানান, তিনি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চান। ঝিনাইদহ শহরে আগের মতো চালাতে চান ইজিবাইক। তিনি সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে তার অপারেশনের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। আর্থিক সহায়তা পাঠানোর জন্য ০১৯৯৮-৩০৭২৮৫ এই বিকাশ নাম্বারে যোগাযোগ করতে পারেন।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত