মেডিকেল সরঞ্জামাদি ও ঔষধ দিলেন ডা. মেহেদী
- আপলোড তারিখঃ
৩১-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদিতে মেডিকেল সরঞ্জামাদি ও ঔষধ দিয়েছেন দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এই সরঞ্জামাদি ও ঔষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেন। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে মেডিকেল সরঞ্জামাদি ও ঔষধ গ্রহণ করেন মেডিকেল অফিসার ডা. মতুর্জা আরেখিন, মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম, এফ এ সি এম ও ডা. সাইফুল ইসলাম, ডা. কামাল, ল্যাব টেকনিশিয়ান আজিজুল হক সোমাসহ কর্মকর্তাগণ।
কমেন্ট বক্স