শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পূর্ব বিরোধে নারীকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০১৮ ইং
আলমডাঙ্গায় পূর্ব বিরোধে নারীকে পিটিয়ে জখম
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারিতে শাহনাজ নামে এক নারী গুরুত্বর আহত হয়েছে। আহত শাহনাজকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের হাসান আলীর সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে ইকরামুলের ছেলে ফরিদের সাথে বিরোধ চলে আসছিলো। গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে বাগানে বেড়া দেয়াকে কেন্দ্র করে হাসানের স্ত্রী শাহনাজের সাথে কথা কাটাকাটি হয়। এসময় ফরিদ একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ভাদু ও তার ভাই মধুকে সাথে নিয়ে শাহনাজকে বেধড়ক মারপিট করলে গুরুত্বর জখম হয় শাহনাজ। পরে স্থানীয়রা আহত শাহনাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত