অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্বোধন ও সংবর্ধনা
- আপলোড তারিখঃ
৩০-১০-২০১৮
ইং
জীবননগর অফিস: জীবননগরে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্বোধন ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সাহিত্য পরিষদের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাঁকা অগ্নিবীণা সাহিত্য পরিষদের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাঁকা গ্রামে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্বোধন ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাহিত্য সম্পাদক কবি ফাহিম ফিরোজকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, অগ্নিবীণা সাহিত্য পরিষদের উপদেষ্টা ফাতিমাতুজ-জোহরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অগ্নিবীণা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, রকিবুল ইসলাম মাস্টার, বাঁকা ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্ব-রচিত কবিতা পাঠ করেন কবি শেখ নজরুল ইসলাম, হাফিজুর রহমান, শ্রী শংকর, আয়েসা সিদ্দিকা, খুশবু। এ সময় আরো উপস্থিত ছিলেন অগ্নিবীণা সাহিত্য পরিষদের ফুরকান হোসেন সোহাগ, লিয়ন, রানা, নয়ন, স্বপন, মোমিন, রুহুল আমিন প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিক্ষক হাসেম সরকার।
কমেন্ট বক্স