শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০১৮ ইং
দামুড়হুদায় ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাডাঙ্গা গ্রামের আমবাগান থেকে ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত