চুয়াডাঙ্গা সরকারি মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর
- আপলোড তারিখঃ
২৯-১০-২০১৮
ইং
নওরোজ মোহাম্মদ সাঈদের বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদের অবসরজনিত `বিদায় সংবর্ধনা` প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে কলেজ চত্বরে সহকারি অধ্যক্ষ মাসুদ পারভেজের পরিচালনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে কলেজ ভবনে আলোকসজ্জ্বা, নাট্য, অধ্যক্ষকে উপহার প্রদান, বিভিন্ন কলেজের শিক্ষক-কর্মচারীদের আপ্যায়ন প্রভৃতি। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মামুনুর রশীদ, শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি কলেজটিকে তার সন্তানের মতো করে আলো ছড়িয়েছেন। কলেজের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি তিনি সামাজিক সংগঠনগুলোকে সক্রিয় করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। অবসরপ্রাপ্ত প্রফেসর নওরেজ মোহাম্মদ সাঈদ ২০১৫ সালের ২২ ডিসেম্বর থেকে চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন। তার দীর্ঘ ৩৩ বছরের চাকরি জীবনে এই কলেজ থেকে তিনি অবসরে যান। এ সময় শিক্ষার্থীরা তাদের আবেগআপ্লুত বক্তব্যে বলেন, নবীণদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল; অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ শত ক্রোশ দূরে থেকেও আপনার মত মহান কর্মিকে শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধায় অবনত। অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ জানান, ১৯৮৬ সালে ঝিনাইদহের হরিণাকু-ু লালন শাহ কলেজে শিক্ষকতার মধ্যদিয়ে পেশা শুরু করেন। সেখানে কর্মরত অবস্থায় কলেজটি সরকারিকরণ হয়। এরপর তিনি মানিকগঞ্জ ও কুষ্টিয়া সরকারি কলেজসহ দেশের নামকরা কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ ২০১৫ সালের ২২ ডিসেম্বর চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের বাসিন্দা ব্যারিষ্টার বাদল রশীদের ভাগ্নে নওরোজ মোহাম্মদ সাঈদ আলমডাঙ্গা শহরের বাবুপাড়ায় বসবাস করেন।
কমেন্ট বক্স