শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০১৮ ইং
জীবননগরে বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন
জীবননগর অফিস: জীবননগরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার সময় জাইকার সহযোগিতায় জীবননগর ডিগ্রী কলেজে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুক প্রথা প্রতিরোধে সচেতনামূলক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত সচেতনামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আকতার, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোস্তাফিজুর রহমান।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত