মহেশপুরে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
২৮-১০-২০১৮
ইং
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে তাকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ঘুগরী পান্তাপাড়া এলাকা থেকে ফেন্সিডিল পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গাজী রবিউল, টুআইসি এএসআই তারিকুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে উপজেলার ঘুগরী পান্তাপাড়া এলাকার বিভিন্ন দিক অভিযান চালিয়ে বাগানমাঠ নামক স্থান থেকে শাহাজ্জেল (২৬) নামের এক যুবককে ১৪৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। শাহাজ্জেল ঘুগরী পান্তাপাড়া গ্রামের ইকার উদ্দীনের ছেলে। আটককৃত শাহাজ্জেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
কমেন্ট বক্স