দামুড়হুদার জয়নগরে বিজিবির অভিযানে মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
২৮-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার জয়নগর মাঠে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাত আনুমানিক ২টার দিকে এ মদ উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত ৫ বোতল মদ’র সর্বমোট মূল্য ৭ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স