নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা যুবদল। সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় জেলা যুবদলের উদ্যোগে যুব জনতার রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা কেদারগঞ্জ দলীয় কার্যালয় থেকে শুরু হলে পুলিশি বাঁধায় শোভাযাত্রা বাঁধাগ্রস্থ হয় পরে দলীয় কার্যালয়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা ও ৪০ পাউন্ডের কেক কেটে নেতৃবৃন্দ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মুজিবুল হক মালিক মজু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ মো. রাজিব খানের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক বকুল, জেলা আইনজীবী ঐক্য ফরমের সাধারণ সম্পাদক এ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা বিএনপি নেতা খালিদ মাহমুদ মিল্টন। উক্ত কর্মসূচিতে যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহম্মেদ মালিক সুজন, তৌফিকুজ্জামান তৌফিক, দফতর সম্পাদক মামুন-উর-রশিদ টনিক, দেলোয়ার হোসেন দিনু, আবুল কালাম আজাদ, রাশেদুল ইসলাম রাশেদ, আনিছুজ্জামান আনিছ, নাসির উদ্দীন খেদু, তানভীর হোসেন রাজিব, আবুল হোসেন তোয়া, তানভীর আহম্মেদ তানভীর, রফিউজ্জামান হিরোন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খাঁন, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী রবিউল হক মল্লিক, মিজানুর রহমান লাভলু, অপর্ব কুমার সাহা, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, আরিফ হোসেন আরিফ, হুসাইন মোহাম্মদ আমির, পিন মুন্সী, সাইফুল ইসলাম সুমন প্রমূখ।
[caption id=`attachment_62891` align=`aligncenter` width=`300`]

????????????????????????????????????[/caption]
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ে মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন, সহ-সভাপতি আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবদুল আওয়াল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ রুমা, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভ’ট্টো, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী, লিটন বিশ্বাস, এস. এ খান শিল্টু, আবদুল হামিদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান বাপ্পি, সাঈদুল ইসলাম, জেলা যুবদলের নির্বাহী সদস্য শামিম হাসান, রাজু আহম্মেদ, প্রমূখ। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে অঙ্গীকার ঘোষণা করা হয়।