শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজাসহ পীরপুরের মহিলা মাদক বিক্রেতা আটক

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০১৮ ইং
গাঁজাসহ পীরপুরের মহিলা মাদক বিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরতলী পীরপুর গ্রামের মাঝেরপাড়ার পারুলা (৫৪) নামে এক মহিলা মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বসত বাড়ি থেকে ১শ’৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা জায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা’র উপ-পরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স আলুকদিয়া মাঝেরপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ছানোয়ারের স্ত্রী পারুলাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত