শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগ!

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০১৮ ইং
গাংনীতে আগুনে পুড়িয়ে স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগ!
গাংনী অফিস: পরকিয়ায় বাধা দেওয়ায় রশিদা খাতুন নামের এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। রশিদা খাতুন জানান, প্রথমে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে বাঁেশর লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এরপর গ্যাসের চুলার নিকট নিয়ে গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার ছেলে রাহুল চিৎকার দিলে প্রতিবেশিদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। আহত রশিদা খাতুনকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, মেহেরপুর শহরের রাইপুর খন্দকার পাড়ার মৃত রেজাউল মোল্লার ছেলে তহিরুল ইসলামের সাথে মেহেরপুরের গাংনী উপজেলার পৌর শহরের শিশিরপাড়া গ্রামের মৃত শফিরুল ইসলামের মেয়ে রশিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের দুই বছর পর পরকিয়ায় জড়িয়ে পড়ে তহিরুল। এরপর থেকেই সে স্ত্রী বিভিন্ন সময় নির্যাতন করতে থাকে বলে অভিযোগ রয়েছে। পরোকিয়ার অভিযোগ ও স্ত্রী নির্যাতন এবং অবৈধ ব্যবসা সর্ম্পকে কথা হলে তহিরুল ইসলাম বলেন, স্বামী স্ত্রী একটু ঝগরা ঝাটি হয়। তাছাড়া ওই বাড়িতে যায় থাকি বা যায়ি করি এটাতো আমার ভাই দেখবে। তবে পরোকিয়া সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেয়নি।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত