শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কর্মিসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় কর্মিসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই উন্নয়ন সম্ভব নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী কর্মিসভা করেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে এই কর্মিসভা করেন। চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন পুরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৯ বছরে দেশ আর্থ-সামাজিক সূচকসহ প্রতিটি ক্ষেত্রে আশাতীত সাফল্য অর্জন করেছে। এ সময়ে মাথাপিছু আয়, রিজার্ভ, রেমিটেন্স বৃদ্ধিসহ এখন মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের প্রবৃদ্ধি ৫.৫৭ থেকে ৭.২৮ শতাংশে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় ৮৪৩ থেকে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন বিজ্ঞান শিক্ষা ও শিল্প বিস্তারের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন করা সম্ভব। চুয়াডাঙ্গাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল, মেডিক্যাল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ গড়ে তুলতে চাই। সৃজনশীল কর্মের মাধ্যমে এই জেলায় বেকারত্ব ও দারিদ্রতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। আর এই সবকিছুই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সম্ভব। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ইছা হক, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ছানুয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলি হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, বীর মুক্তিযোদ্ধা ইদরিচ আলী, আক্তারুজ্জমান, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বিশ্বাস, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ, সদর থানা আ.লীগের সাবেক সভাপতি আকিদুল মিয়া, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার, সাবেক ছাত্র লীগ নেত্রী ছনিয়া জেসমিন, সদর থানা কৃষলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো, জেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক মজিবুল, যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না) প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত