বিষ্ণুপুর-লক্ষীপুর সড়কে মৌমাছির কামড়ে আহত ২২
- আপলোড তারিখঃ
২৭-১০-২০১৮
ইং
নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুর-লক্ষীপুর সড়কে রমজান আলীর বাশঁবাগানের নিকট পথচারীদের মৌমাছির কামড়ে প্রায় ২২ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে, দর্শনায় এক প্রোগ্রাম শেষে থাকা বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত দুই ইজিবাইকে থাকা ১২ জন ও অন্য এক পাখিভ্যানে থাকা পথচারীদের হঠাৎ মৌমাছিতে আক্রমন করে। এতে গুরুত্বর প্রায় সবাই আহত হন। আহতরা হলো- নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুল ইসলাম, একই গ্রামের পল্লী চিকিৎসক মাসুমউদ্দীন, সাংবাদিক তৌহিদ তুহিন, জাহিদুল ইসলাম, আরাফাত রহমান, সজিব আলী। অন্য এক ইজিবাইকে থাকা কালিয়াবক্করীর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গার আলম, রাইবুল ইসলামসহ মোট ২২জন গুরুত্ব আহত হয়। এদের ভিতর শিক্ষক হারুন অর রশিদ, মাসুম উদ্দীনের অবস্থা গুরুত্বর। সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
কমেন্ট বক্স