দর্শনায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২
- আপলোড তারিখঃ
২৭-১০-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনায় ৪ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুর মাঝপাড়ার একটি আমবাগানের মধ্যে থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলো, দর্শনা দক্ষিণচাঁদপুর হল্টস্টেশন পাড়ার মৃত মসলেম সর্দারের ছেলে ইব্রাহিম ওরফে ইব্রা (৪০) ও চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের আফজালের ছেলে লিপন (৩৪)। পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই লালভু সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা দক্ষিণচাঁদপুর মাঝেরপাড়ার একটি আম বাগানের মধ্যে। এসময় মাদক স¤্রাট ইব্রা ও ফেন্সিখোর লিপনকে আটক করে। এদের দেহ তল্লাশী করে ২ বোতল করে মোট ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে সোপর্দ করেছে।
কমেন্ট বক্স