শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের আত্মপ্রকাশ

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদের আত্মপ্রকাশ
আজাদ মালিতা আহবায়ক ও সরদার আল আমিন সদস্য সচিব নিজস্ব প্রতিবেদক: সংবাদপত্রের স্বার্থ সংরক্ষণ, মানোন্নয়ন ও চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়নে অবদান রাখতে সম্পাদক পরিষদ গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠনের পর তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়। চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সরদার আল আমিন। এ সভায় সম্পাদক আজাদ মালিতাকে আহবায়ক ও সম্পাদক সরদার আল আমিনকে সদস্য সচিব করে চুয়াডাঙ্গা সম্পাদক পরিষদ গঠন করা হয়। গঠিত সম্পাদক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সম্পাদক এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক, সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সম্পাদক শেখ আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ সান্টু ও সম্পাদক রুহুল আমিন রতন। একই সভায় নবগঠিত সম্পাদক পরিষদের গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে এ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউককে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শরীফুজ্জামান শরীফ ও শেখ আব্দুল আজিজ। বৈঠক শেষে নবগঠিত সম্পাদক পরিষদের সদস্য সচিব সরদার আল আমিন এদিন বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সম্পাদক পরিষদ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সহ-সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক আতিয়ার রহমান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক রিফাত রহমান ও কার্যকরী সদস্য রফিক রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত