চুয়াডাঙ্গার পৃথকস্থানে গাঁজাসহ আটক ৪
- আপলোড তারিখঃ
২৭-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার পৃথক দুইটি স্থান থেকে পৃথক সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম, এসআই আসলাম পারভেজ সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার সুমুরদিয়া অভিযান চালায়। এসময় ইটভাটার সামনে থেকে পৌর শহরের সুমুরদিয়া নীলার মোড়ের মহাসীনের ছেলে মিঠুন (২৬) ও পৌর কলেজপাড়ার বদু মিয়ার ছেলে লাল মিয়াকে (৩০) আটক করে। একই সাথে উদ্ধার করে ১শ’ গ্রাম গাঁজা।
অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়ায় অভিযান চালায়। এসময় আকন্দবাড়িয়া তমালতলা থেকে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের দিদার মৃধার ছেলে রফিকুল (৩৮) ও উথলী মালোপাড়ার সন্ন্যাসী রাজবংশীর ছেলে চিত্ত বাবু রাজবংশীকে(৫৩) আটক করে। উদ্ধার করে ১শ’ গ্রাম গাঁজা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করা হয়।
কমেন্ট বক্স