আলমডাঙ্গায় নাশকতার মামলার আসামীসহ আটক-৩
- আপলোড তারিখঃ
২৭-১০-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামীসহ ৩ জনকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে ও ২৬ অক্টোবর দিনে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের মৃত ফয়জদ্দিনের ছেলে ইছাহক আলীকে নাশকতা মামলার আসামী হিসেবে আটক করে পুলিশ। আটকের পর তাকে নাশকতা মামলায় আদালতে প্রেরণ করেছে। কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের মৃত আকবার আলীর ছেলে মাদক সেবী রফিকুলকে আটক করেছে। আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মিলনের ছেলে শামিম উপজেলার ভেতরে সাইকেল চুরি করে নিয়ে আসার সময় তাকে হাতেনাতে জনগন আটক করে। আটকের পর তাকে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দিয়েছে।
কমেন্ট বক্স