শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাগদাহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০১৮ ইং
নাগদাহে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নাগদাহ গ্রামের মনিরুল ইসলাম নামের এক যুবক গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার ভোরে নাগদাহ বাজারের একটি বটগাছের সাথে দড়ি লাগিয়ে ঝুলে আত্মহত্যা করে মনিরুল। জানা গেছে, আলমডাঙ্গার আব্দুর রহমানের ছেলে মনিরুল ইসলাম শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি বটগাছে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে। পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুলের মাঝে মাঝে বুকে ব্যাথা করতো। ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকার পর আবারো ব্যথা শুরু হয়। মনিরুলের পিতা আব্দুর রহমান জানায়, বৃহস্পতিবার রাতে তার বুকে ব্যাথা অনুভব হলে তাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে আসি। কখন যে সে এ ঘটনা ঘটিয়েয়ে তা কিছুই বুঝতে পারছিনা। সকালে লোকজনের চেচামেচি শুনে দেখি সে আত্মহত্য করেছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত