শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে দুই চোর আটক

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০১৮ ইং
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে দুই চোর আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যাটারি চোরকে আটক করেছে। গতকাল শুক্রবার তাদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই একরাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে স্টেশনপাড়া থেকে রেজাউল হকের ছেলে রবিউল হক ও বাবুপাড়ার ওসমানের ছেলে লিটনকে ব্যাটারি চুরির অপরাধে আটক করে। তাদের বিরুদ্ধে থানায় চুরির মামলা হয়েছে। গতকালই তাদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ জানায়, এরা সংঘবদ্ধ চোর চক্রের সাথে জড়িত। অতি সম্প্রতি আলমডাঙ্গা বাজারের একটি দোকান থেকে বেশ কয়েকটি ব্যাটারি চুরি হয়। তারপর থেকেই এদের আটকের জন্য তৎপরতা শুরু করে পুলিশ। গতকাল এসআই একরাম এদের দুই জনকে আটক করে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত