শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতিপোতা প্রাইমারী স্কুলে মিড-ডে মিল অনুষ্ঠানে ডিসি গোপাল চন্দ্র দাস

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০১৮ ইং
নতিপোতা প্রাইমারী স্কুলে মিড-ডে মিল অনুষ্ঠানে ডিসি গোপাল চন্দ্র দাস
শিশুদের স্কুলমুখি করতে মিড-ডে মিল চালু রাখতে হবে দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ছোট ছোট কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্কুল মুখি করতে মিডডে মিল নিয়মিতভাবে চালু রাখার ব্যবস্থা করতে হবে। আমরা পিতা-মাতার মৃত্যুবার্ষিকীতে লোকজনকে খাওয়ানোর ইচ্ছা ব্যক্ত করি তারা ওইদিন মিডডে মিলের ব্যবস্থা করতে পারেন। এছাড়া যারা বড় ধরণের আয়োজন করে ছেলে-মেয়েদের জন্মদিন পালন করেন তারাও ওই দিন স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য একবেলা খাওয়াতে পারেন। অন্তত পক্ষে প্রতিমাসে এক থেকে দুবার মিডডে মিলের ব্যবস্থা করতে হবে। এ জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ম্যানেজিং কমিটির সভাপতি রিপন, ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজুল ইসলাম প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত