শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ফেনসিডিলসহ মহিলা মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ফেনসিডিলসহ মহিলা মাদকব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা মাদক বিরোধী অভিযান চালিয়ে শিখা খাতুন (৩৫) নামে এক মহিলা মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আকন্দবাড়িয়া ও সিংনগর রাস্তার উপর থেকে ২২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকন্দবাড়িয়া গাঙ পাড়ার মনিরুল ইসলাম ওরফে মোল্লার স্ত্রী শিখা খাতুনকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত