শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে গভীর রাতে তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে গভীর রাতে তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ বটতলা এলাকার আহসান ডাক্তারের বাড়ির ভাড়াটে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ঘরে ঘুমের স্প্রে ছিটিয়ে তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোন এক সময় ওই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে সদর থানা পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করে। বৃদ্ধ বয়সের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়া সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমানে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাজিম উদ্দীন চুরির বর্ণনা দিতে গিয়ে জানান, গত মঙ্গলবার আমিসহ পরিবারের সকল সদস্যরা রাতের খবার খেয়ে ঘুমিয়ে পড়লে চোরের দল প্রতিটা রুমে ঘুমের স্প্রে ছিটিয়ে দেয়। ফলে আমরা সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি সিড়ির নিচে ক্লপসিবল গেটের তালা ভাঙ্গা। পাশের ঘরের গ্রীল খোলা থাকায় ওই রুমের তালা ভেঙ্গে ঘরে ঢুকেছে চোরের দলটি। পরে একে একে তিনটি রুম থেকে টাকা ও সোনার গহনাসহ অরো অনেক কিছু নিয়ে গিয়েছে। যা সঠিকভাবে তিনি অনুমান করতে পারছেন না। তবে তার হিসেবে টাকা ও সোনার গহনাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল। চুরি হওয়া মালামালের মধ্যে একঠি ঘরের আলমারির ড্রয়ার ভেঙ্গে ১ লাখ ২৪ হাজার ৫শ’ টাকা ও পাশের ঘরের একটি আলমারি থেকে একটি স্বর্ণের চেইন, কানের দুল, দুইটি আংটি ও একটি চিক নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক ওজন তিন ভরী বলে তিনি জানান। চোরের দলটি পাশের ঘরে ঢুকে চেয়ারম্যানের মৃত স্ত্রীর রেখে যাওয়া অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। এগুলোর মধ্যে থেকে কি কি নিয়েছে সেটা তিনি বলতে না পারলেও ধারণা করে বলেন এর মধ্যে থেকেও অনেক কিছু নিয়ে গিয়েছে। এ বিষয়ে গতকাল সকাল ১০টার পর সদর থানায় অভিযোগ দায়ের করলে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত