শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কলাইডাঙ্গায় হত্যা মামলার আসামী ইব্রাহিম আটক

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৮ ইং
কলাইডাঙ্গায় হত্যা মামলার আসামী ইব্রাহিম আটক
বারাদী প্রতিনিধি: মেহেরপুরের কলাইডাঙ্গা গ্রামের যুবক রানাকে এলোপাথাড়ী কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী ইব্রাহিমকে আটক করেছে বারাদী ক্যাম্প পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম নতুন দরবেশপুরের উকিলবাড়ীতে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করে। এ ব্যাপারে বারাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়া বলেন, রানাকে হত্যা করার পর থেকেই আসামীরা পলাতক আছে। পোপন সংবাদের ভিত্তিতে আমি ফোর্স নিয়ে রানা হত্যার প্রধান আসামী ইব্রাহিমকে গ্রেফতার করি। উল্লেখ্য যে, গত ২৮ শে সেপ্টেম্বর কলাইডাঙ্গা বেলেপাড়ার ভ্যানচালক হিছাব উদ্দীনের ছেলে রানাকে মায়ের পরকিয়ার জের ধরে মামুন চৌধুরীর আমবাগানে দিনে দুপুরে এলোপাথাড়ী কুপিয়ে খুন করে পালিয়ে যায় খুনীরা। এ ব্যাপারে পরের দিন রানার পিতা হিছাব উদ্দীন বাদি হয়ে মেহেরপুর সদর থানায় মামলার ঘটনার নায়িকা মক্ষীরানী কলাইডাঙ্গা বেলেপাড়ার শাহানুর খাতুন ঘাতক ইব্রাহিম ওরফে ইক্রা, সহযোগি হেলাল ও সোহাগকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার দিনই বারাদী ক্যাম্প পুলিশ শাহানুরকে গ্রেফতার করে। পরের দিন শাহানুর খাতুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেয়। গ্রেফতারের পর ঘাতক ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেয়া হয়েছে ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত