চুয়াডাঙ্গায় কর্মিসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মেহেদী
- আপলোড তারিখঃ
২৫-১০-২০১৮
ইং
নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী মোটরসাইকেল শোভাযাত্রা ও কর্মি সমাবেশ করেছেন। গতকাল বুধবার বিকালে ঢাকা থেকে বাংলাদেশ এয়ারের একটি ফ্লাইটে যশোর বিমান বন্দরে আসেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। এরপর প্রাইভেটযোগে চুয়াডাঙ্গা দশমাইল বদরগঞ্জ বাজার এসে পৌঁছালে দলীয় নেতাকর্মিরা তাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করে সরোজগঞ্জ বাজার, ডিঙ্গেদহ, ঝিনাইদহ বাস টার্মিনাল, রেলবাজার, বড়বাজার শহীদ হাসান চত্বর হয়ে কোর্টরোড, কলেজ রোড হয়ে চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতাভবনে কর্মি সমাবেশে যোগ দেন।
চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার সব সময়ই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে। বর্তমান সরকার বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে আওয়ামী লিগের দলীয় মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি বলেন- শেখ হাসিনার নৌকা আওয়ামী লীগের নৌকাকে জয়ী করার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের ভুলে গেলে হবে না আমরা সবাই এক ও অভিন্ন। এসময় তিনি আরো বলেন বিজ্ঞান শিক্ষা ও শিল্প বিস্তারের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন করা সম্ভব। চুয়াডাঙ্গাতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কৃষি ভিত্তিক শিল্পাঞ্চল, মেডিক্যাল কলেজ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ গড়ে তুলতে চাই। সৃজনশীল কর্মের মাধ্যমে এই জেলায় বেকারত্ব ও দারিদ্রতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। আর এই সবকিছুই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সম্ভব। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে এগিয়ে যেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ইছা হক, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা ছানুয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলি হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী, বীর মুক্তিযোদ্ধা ইদরিচ আলী, আক্তারুজ্জমান, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বিশ্বাস, সাবেক কমিশনার ও যুব লীগ নেতা আব্দুস সামাদ, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ, সদর থানা আ. লীগের সাবেক সভাপতি আকিদুল মিয়া, সাবেক সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার, সাবেক ছাত্র লীগ নেত্রী ছনিয়া জেসমিন, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন আলো, জেলা ছাত্র লীগের সাবেক আহ্বায়ক মজিবুল, যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন প্রমূখ।
কমেন্ট বক্স