শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় কাব স্কাউট্স ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৫-১০-২০১৮ ইং
দামুড়হুদায় কাব স্কাউট্স ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৫ দিনব্যাপি কাব স্কাউট্স ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট্স খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার লিডার ট্রেইনার মোনায়ার আহমদ, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়শা খাতুন, চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আব্দুর হান্নান। স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা স্কাউটসের কমিশনার শিক্ষক হাবিবুর রহমান। ৫ দিনব্যাপি বেসিক কোর্সের ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন সহকারি লিডার টেইনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহনেওয়াজ ফারুক, মো. ওবাইদুল হক জোয়ার্দ্দার, দামুড়হুদা উপজেলা সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তালেব, মোছা. কামরুন্নাহার, উডব্যাজার প্রধান শিক্ষক গোলাম মর্তুজা, সহকারি শিক্ষক সুপর্ণা দাস। অংশগ্রহনকারীদের মধ্যে ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, নাসির উদ্দীন, সেলিম রেজা, শাহরিয়ার কবিরসহ উপজেলার ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি লিডার ট্রেইনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনেওয়াজ ফারুক। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শিক্ষক আকবর আলী, জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান, দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মফিজুর রহমান ও দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের সহকারি শিক্ষক আশরাফুল হক।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত