আলমডাঙ্গার বলেশ্বরপুরে কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস
- আপলোড তারিখঃ
২৫-১০-২০১৮
ইং
সংগঠনকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ হতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বলেশ্বরপুর বাজারে কর্মি সমাবেশ করেছেন। গতকাল বুধবার তিনি এ গণসংযোগ ও কর্মি সমাবেশ করেন।
কর্মি সমাবেশে আসাদুল হক বিশ্বাস বলেন- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। কোন ব্যক্তিলীগ নয় সংগঠনের জন্য রাজনীতি করতে হবে। সংগঠনের কাজ ত্বরান্বিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান দেশে যে উন্নয়ন বজায় আছে সেটা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন সাবেক নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আত্তাব উদ্দিন ফেলু, আইলহাঁস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাতেম আলী, আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আইলহাঁস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, আইলহাঁস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল, আইলহাঁস ইউনিয়ন ৫নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বিলা, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, আইলহাঁস ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মাসুম উদ্দিন, আইলহাঁস ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহন আলী, মোমিনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড মেম্বার ছানোয়ার হোসেন, বলেশ্বরপুর হাট মালিক সোহাগ, আইলহাঁস ইউনিয়ন যুবলীগ নেতা কোকিল, রেজা, তরিকুল, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুহু মিয়া, খাদিমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, চিৎলা ইউনিয়ন যুবলীগের সদস্য সুজন আলী বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য মুকুল আলী, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি খবিরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি গোলজার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রিজিক, সাধারণ সম্পাদক আজিবার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন লুলু, খোদা বক্স, শামসুল, সজিবুর রহমান, শফি, কালু, আব্বাস, রবিউল, লিনা বিশ্বাস প্রমূখ।
কমেন্ট বক্স