চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের সাথে কৃষক লীগের মতবিনিময়
- আপলোড তারিখঃ
২৫-১০-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সাথে মতবিনিময় করেছেন কৃষক লীগের নেতাকর্মিরা । গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পৌর মেয়র ওবাইদুর রহমান জিপু, চুয়াডাঙ্গা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, সদর থানার আহবায়ক আব্দুল মতিন দুদু, সদর থানার যুগ্ম আহ্বায়ক ইলতুত হোসেন, সদর থানা নেতা গোলাম মোস্তফা লালা, সদর থানার সাংগঠনিক সম্পাদক জব্বারুল, শংকরচন্দ্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সামসুল আলম ও জেলা প্রচার সম্পাদক জাকারিয়া আলম।
কমেন্ট বক্স