শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ রেলপাড়ার লিমন আটক

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ রেলপাড়ার লিমন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের ফার্মপাড়া থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই হুমায়ন রশিদ সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের ফার্মপাড়ায় অভিযান মাদকবিরোধী চালায়। এসময় ফার্মপাড়া রেল কলোনী এলাকা থেকে চুয়াডাঙ্গা রেলপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে লিমন (২৬) ও আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের আনারুলের ছেলে স্বপনকে (২৭) গ্রেফতার করে। একইসাথে উদ্ধার করে ৫ পিস ইয়াবা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হতে পারে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত