শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাজাপ্রাপ্তসহ ঝিনাইদহে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৮ ইং
সাজাপ্রাপ্তসহ ঝিনাইদহে দুই মাদকব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা এলাকা থেকে গতকাল মঙ্গলবার ৬১ পিচ ইয়াবাসহ উজির আলী (৪২) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত উজির আলী খাজুরা গ্রামের শফিউদ্দিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে খাজুরা এলাকায় মাদকব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। অভিযান চালিয়ে ইয়াবাসহ উজির আলীকে আটক করা হয়। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বদনপুর গ্রাম থেকে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গোলাম সরওয়ার (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত