শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ ২৪-১০-২০১৮ ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার পৃথক সময়ে পৃথক অভিযান চালিয়ে এসকল চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত সোমবার রাত আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের মাঠ থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। এদিকে, একইদিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৪টি ভারতীয় শাড়ীসহ ২০৬৪টি বিভিন্ন প্রকার কুকারিজের মালামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৭৩ হাজার ১শ’ টাকা। অপরদিকে, সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নিমতলা গ্রামের মাঠ থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার মালামালের সর্বমোট মূল্য ২ লাখ ১৬ হাজার ৬শ’ টাকা। উদ্ধারকৃত মাদক ও বিভিন্ন প্রকার মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত