চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
২৪-১০-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা ১৪ দল আয়োজিত জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আগমন উপলক্ষে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সরকারি কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুলের নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ ও জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, ছাত্রনেতা অয়ন হাসান জোয়ার্দ্দার। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, তানভির আহম্মেদ সোহেল, ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ জিম, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বরকত হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চ্য়ুাডাঙ্গা জেলার আহবায়ক সাইফুল ইসলাম রানা, পৌর ছাত্রলীগ নেতা হিরক, তাজ, মেশা, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব পাভেল, সোয়েব স্বাধীন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিক। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স