দর্শনায় ২৫ পিস ইয়াবাসহ মনির আটক
- আপলোড তারিখঃ
২৩-১০-২০১৮
ইং
দর্শনা অফিস: দর্শনায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারী) পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মনির (৩৮) নামের একজনকে আটক করেছে। আটককৃত মনির দর্শনা বাসস্ট্যান্ড সিএন্ডবি পাড়ার লিয়াকত আলী জোয়ার্দ্দারের ছেলে। আবগারী পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারী) পুলিশের একটি দল দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে এক মাদকবিরোধী অভিযান চালায়। এসময় একই এলাকার মনির নামের একজনের শরীর তল্লাশী করে লুঙ্গির ভিতরে মাজার খোটে থাকা অবস্থায় ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। গতকালই আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপার্দ করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারী) পুলিশের ইন্সúেক্টর আব্দুল্লাহ আল মামুন, সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স