শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জুড়াপুরের বিভিন্ন গ্রামে সাবেক প্রশাসক মনজুর গণসংযোগ

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৮ ইং
জুড়াপুরের বিভিন্ন গ্রামে সাবেক প্রশাসক মনজুর গণসংযোগ
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু। গতকাল সোমবার দুপুর থেকে তিনি জুড়ানপুর ইউনিয়নের হোগলডাঙ্গা, কালিয়াবকরী, হেমায়েতপুর, ভগিরথপুর, ছুটিপুর, দলিয়ারপুর, মজলিসপুর, কলাবাড়ি, রামনগর, ইব্রাহিমপুর, বিষ্ণপুর, জুড়ানপুর মোড়সহ দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের মেম্বার ইয়ামিন, জুড়ানপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলজার মিয়া, দলিয়ারপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি ইসলাম, সফর সঙ্গী ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, হুমায়ূন কবির, বড় শলুয়া নিউ মডেল কলেজের প্রতিষ্ঠাতা ফারুক হোসেন, হাউলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ.লীগের সাংগঠিক সম্পাদক আরিফুল ইসলাম, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এম এ করিম প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত