শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৮ ইং
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা
আগামী ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কেদারগঞ্জস্থ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদল সভাপতি শরিফুর জামান সিজারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খানের সঞ্চলনায় প্রস্তুতি সভায় জেলা যুবদলের নেতৃবৃন্দ আগামী ২৭ শে অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। আলোচনা শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসূচি ঘোষণা করেন। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টার সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, ১০টার সময় রক্তদান কর্মসূচি, সকাল-১১টায় বর্ণাঢ্য র‌্যালি এবং র‌্যালি শেষে শহীদ হাসান চত্ত্বর মুক্ত মঞ্চে আলোচনা সভা। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহম্মেদ মালিক সুজন, তৌফিকুজ্জামান তৌফিক, যুগ্ম সম্পাদক হাজী রবিউল হক মল্লিক, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আমির, সাইফুর রহমান সুমন, আবদার হোসেন রাজু, মোমিনুল ইসলাম, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, দফতর সম্পাদক মামুন-উর-রশিদ টনিক, সহ-আইন বিষায়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক সাজ্জাত আলী, সহ-ক্রীড়া সম্পাদক জাহিন, জেলা যুবদলে সদস্য বিপুল হাসান হ্যাজী, আজিজুর রহমান, সোলায়মান হক, আছুন, মহাবুল হক, মিজানুর রহমান মধু, মঈনুল ইসলাম, রাশেদুল ইসলাম, আসাদ হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ। (প্রেস বিজ্ঞপ্তি)


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত