শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় ওয়ারেন্টভুক্ত শিলন গাজী গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২৩-১০-২০১৮ ইং
আন্দুলবাড়ীয়ায় ওয়ারেন্টভুক্ত শিলন গাজী গ্রেফতার
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ক্যাম্প পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী শিলন গাজীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার বেলা ২টায় আন্দুলবাড়ীয়া বাজারের খাঁ-পাড়ার মোড় নামক স্থান থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার তাজউদ্দীন গাজী ওরফে টুকু’র ছোট ছেলে ট্রাক ড্রাইভার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শিলন গাজীকে (২৮) শাহাপুর ক্যাম্প পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মশফিকুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল বিকেলে জীবননগর থানায় সোপর্দ করে। আজ আদালতে তাকে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত