শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের আয়োজনে

  • আপলোড তারিখঃ ২২-১০-২০১৮ ইং
সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারের আয়োজনে
চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান আজ শুরু নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ঐতিহ্যবাহী পান্না (রুপছায়া) সিনেমা হল প্রাঙ্গনে প্রতিবারের ন্যায় এবারো `উৎসবে সম্প্রীতিতে আমরা` প্রতিপাদ্যে আজ ২২ শে অক্টোবর সোমবার থেকে শুরু হচ্ছে ৭ম বার্ষিক ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আজ রাত ৯টায় মাথাভাঙ্গা নদী থেকে ঘটে জল নিয়ে শুভ অধিবাসের মধ্যদিয়ে স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও স্বর্গীয় পান্না আগরওয়ালা স্মরণে শুরু হবে ২৪ প্রহরব্যাপী অখন্ড এই মহানামযজ্ঞানুষ্ঠান। একটানা ৫ দিনব্যাপি মহানামযজ্ঞানুষ্ঠান শেষে ২৬ অক্টোবর শুক্রবার সূর্যোদ্বয়ের প্রস্তাবিত যজ্ঞ বিশ্রাম, সকালে নগর কীর্তন, ১০টায় পদাবলী কীর্তন, মধ্যাহ্ন ভোগ আরতি, প্রসাদ বিতরণ ও ভক্তসেবার মধ্যদিয়ে শেষ হবে ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার অরুণোদয় হইতে এবং আগামী বৃহস্পতিবার ব্রক্ষমূহুর্ত পর্যন্ত চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘসহ দেশের স্বনামধন্য ৮টি সম্প্রদায় এই যজ্ঞে পালাক্রমে মহানাম সুধা পরিবেশন করবে। আজ থেকে ৫দিন একটানা ভগবানের নামকীর্তন ও দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণের মধ্যদিয়ে চলতে থাকবে এই যজ্ঞ। এবারে মহানামযজ্ঞানুষ্ঠানে ভক্তবৃন্দের মাঝে ভগবানের নামকীর্তন পরিবেশন করবেন ৮টি সম্প্রদায়। তাদের মধ্যে অধিবাসের আরতির মধ্যদিয়ে মহানামকীর্তন শুরু করবে চুয়াডাঙ্গার সনাতন সৎ সংঘ সম্প্রদায়’’। ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রক্ষ মহানামযজ্ঞানুষ্ঠানে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালার দাদা স্বর্গীয় দোয়ারকা দাস আগরওয়ালা ও দাদী স্বর্গীয় পান্না আগরওয়ালার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক, ইউনিয়ন গ্রুপের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক সিআইপি বাবু দিলীপ কুমার আগরওয়ালা ও তার পরিবারবর্গ এই মহানামযজ্ঞানুষ্ঠান প্রতিবার আয়োজন করে থাকেন। এবারও তার ব্যক্রিম হয়নি। ইতোমধ্যে এই মহানামযজ্ঞানুষ্ঠানে অংশ নিতে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা’র বাবা ওম প্রকাশ আগরওয়ালা, মা তারাদেবী, ছোট ভাই পিন্টু কুমার আগরওয়ালা এবং সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা’র সহধর্মিনী সাবিত্রী আগরওয়ালাসহ আগরওয়ালা পরিবারের সদস্যরা ঢাকা ও কলকাতাসহ যারা চুয়াডাঙ্গার বাইরে থাকেন তারা চুয়াডাঙ্গায় পৌছেছেন। অনুষ্ঠানটি সার্বিক দেখভালের দায়িত্বে থাকবেন পবিত্র কুমার আগরওয়ালা। সিআইপি দিলীপ কুমার বলেন, অন্যবারের মতো এবারো যাতে সকল ভক্তবৃন্দ সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণ করতে পারে সেজন্য সকল স্বেচ্ছাসেবকদেরকে বিশেষভাবে সচেতন করে দেয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তোলার জন্য দলমত-ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তিনি। সবশেষে তিনি বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব তো আমাদের সবার। সবশেষে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা তার পরিবারের পক্ষ থেকে দলমত-ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষকে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত এই যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, প্রতিদিন সন্ধ্যা ৮টায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। মহানামযজ্ঞানুষ্ঠানে সকল ভক্ত ও শুভাকাঙ্খির নিরাপত্তা নিশ্চিত করতে ও যজ্ঞস্থলের যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশি টহল থাকবে। এই অনুষ্ঠান ঘিরে চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত